সাগরের ভালোবাসা
- রুবিনা মজুমদার
রুবিনা মজুমদার
ফুলেরা যখন ফুটে পড়ন্ত বিকালে
কিছু ফুল ঝরে যায় সেই সকালে ,
কিছু ফুল রয়ে যায় পাতার আড়ালে ...
আমি তাদের প্রশ্ন করি ......
আমার ভালোবাসা সে কি ফিরে আসবে ?
ফুলেরা দীর্ঘশ্বাস ছেড়ে বলে -
অপেক্ষা করো ... আসতেও পারে ।
পাখিরা যখন উড়ে উড়ে ক্লান্ত
নীড়ে ফিরে হয়ে যায় শান্ত
আমি পাখিদের জিজ্ঞেস করি
আমার ভালোবাসা সে কি আসবে ?
পাখিরা আমায় শান্তনা দেয় ,
আত্মবিশ্বাস রাখো ...হয়তো আসবে ।
সারা দিনের শেষে সূর্যটা যখন অস্ত যায় ,
সেই অস্ত যাওয়া সূর্যকে আমি প্রশ্ন করি ...
তুমি বলোনা , আমার ভালোবাসা কি আসবে ?
রক্তিম সূর্যটা লাল আভা ছড়িয়ে বলে
মানুষ বড়ই নিষ্ঠুর ।
তখন আমি ধীরে ধীরে বয়ে চলা
নদীর কাছে ছুরে যাই ...
নদীর কাছে গিয়ে যদি প্রশ্নের উত্তর পাই
নয়নের জল মুছে ... প্রশ্ন করি ,
তুমি বলোনা নদী ... সে কি আসবে ?
নদী আমায় কাতর সুরে উত্তর দেয়
মানুষ বড়ই প্রতারক ।
অবশেষে আমি সাগরের কাছে ছুটে যাই ,
সাগরের তীরে দাঁড়িয়ে ----
সাগরের বিশাল বিশাল ঢেউ দেখি ,
কেঁদে কেঁদে সাগর কে বলি ...
সাগর তুমি কতো গভীর
কতো বিশাল বড় বড় তোমার ঢেউ ...
তুমি বলোনা , আমার ভালোবাসা
সে কি ফিরে আসবে ......?
সাগরের ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে যেন হাসি ঝরে ,
সাগর আমায় গভীর ভালোবাসার সুরে বলে ,
হে মানব সন্তান ...
এসো আমার কাছে এসো
বসো আমার পাশে বসো
রাখো আমার একটা অনুরোধ রাখো
তুমি বড়ই ক্লান্ত ...
অপেক্ষার দিন গুনে গুনে
তুমি হয়েছো সর্বস্বান্ত ।
এসো তুমি , আমার ভালবাসার লোনা জল দিয়ে
তোমায় ধুইয়ে দেই .........।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।